![]() নলছিটিতে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ
২৮ July ২০২৫ Monday ৪:৪৭:৪৪ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে গ্রামীণ নারীদের কর্মজীবী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই )দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের আমতলী এলকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটি অসহায়,দুস্থ নারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- নলছিটি উপজেলা প্রাণিসম্পদের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেন। ছাগল বিতরণের সময় উপস্থিত ছিলেন-মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল সালাম সিকদার, এনজিও সংস্থা মিতু সেতু এডুকেশন অ্যান্ড চ্যারিট্যাবল সোসাইটির নির্বাহী পরিচালক নুরুজ্জামান আকন প্রমুখ। ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে ১৮ প্রশিক্ষণার্থী অসহায় নারীর মাঝে ৩৬টি ছাগল বিতরণ করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

