" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে অ*স্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড


আমাদেরবরিশাল.কম

২৮ July ২০২৫ Monday ১০:০৪:৫৮ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে অস্ত্র মামলায় মো. রাজীব (৩২) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রাজীব বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের মো. মোশারেফ হোসেনের পুত্র।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাতে অভিযান চালানো হয়। ওই সময় দণ্ডপ্রাপ্ত রাজীবকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশের দল তাঁকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তাঁকে ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

বরগুনা থানায় দণ্ডিত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।