![]() রাজাপুরে স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল হাওলাদার গ্রেপ্তার
২৯ July ২০২৫ Tuesday ৭:০৫:২৫ PM
রহিম রেজা,রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
পুলিশ ও স্থানীয় সূত্র সাংবাদিক রহিম রেজাকে জানায়, সাতুরিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার শিশুটিকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজাপুর থানা পুলিশ সাংবাদিক রহিম রেজাকে জানায়, অভিযুক্ত রেজাউল হাওলাদারকে স্থানীয়রা ধরে দুপুরে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

