![]() বাউফলে ব্রিজের সঙ্গে বাল্কহেডের ধাক্কা শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের
২৯ July ২০২৫ Tuesday ৭:৫৩:৪৫ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালী বাউফল উপজেলায় একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে সাকিব হোসেন (২৩) নামের এক শ্রমিকের। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালের এ ঘটনা ঘটেছে। নিহত সাকিব উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের কবির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক জাহিদুল গাজী জানান, তারা দেওপাশা বাজারের বালু ফেলে বাল্কহেডটি নিয়ে কাছিপাড়া মিয়ারখাল দিয়ে যাওয়ার সময় মিয়া বাড়ির ব্রিজের কাছে গেলে অতিজোয়ারের চাপে বাল্কহেটটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এক পর্যায় ব্রিজের ঝুলন্ত ভীমের সঙ্গে বাল্কহেডটি ধাক্কা লাগে এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহিদুলের বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। তার বাবার নাম হাবিব গাজী। বাল্কহেটের মালিকের নাম মিজানুর রহমান । তারা বাল্কহেটটি ভাড়ায় এনে বালু কাটেন। খবর শুনে বাউফল থানার এসআই সোহেল ও কালাইয়া নৌঁফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। বাউফল থানার ওসি (তদন্ত) আকিুল ইসলাম ঘনার সত্যতা স্বীকার করে বলেন, “ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়িরর পুলিশ অবস্থা করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

