" />
AmaderBarisal.com Logo

রাজাপুরের রোলা-লেবুবুনিয়া সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে


আমাদেরবরিশাল.কম

৩১ July ২০২৫ Thursday ১২:৪৪:২৭ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা থেকে লেবুবুনিয়া পর্যন্ত সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। ভেঙে যাওয়া পিচঢালা ও ইট-সোলিং সড়কের অধিকাংশ স্থানে উঠে গেছে খোয়া, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গভীর গর্ত, যা যানবাহন চলাচলের অনুপযোগী করে তুলেছে।

সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী ভ্যান ও মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে এসব যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে রাতে চলাচল আরও বিপজ্জনক হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছে, এই রাস্তা দিয়ে স্কুলে যেতে আমাদের ছেলেমেয়েরা প্রায় পড়ে যায়। অনেকবার অভিযোগ করা হলেও কেউ ঠিক করতে আসে না। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা আর পানি জমে যায়, তখন চলাচল করা দায় হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী দেয়ায় এ হাল। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। ফলে দিন দিন অবনতি হচ্ছে রাস্তাটির অবস্থার। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তোলা হোক, যাতে করে সাধারণ মানুষ ন্যূনতম চলাচলের সুযোগ পায়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।