বাউফলে স্ত্রীকে খুন করে শিশু নিয়ে থানায় হাজির স্বামী
আমাদেরবরিশাল.কম
১ August ২০২৫ Friday ১:১৬:০০ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সালমা আক্তারকে (৩২) খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। বৃহস্পতিবার মধ্যরাতে স্বামী সরোয়ার বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত ছালমা উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা রুস্তম আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মোকসেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বাউফল উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রী মাদ্রাসায় চাকরির সুবাধে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তান নিয়ে উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। বেশ কিছু দিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার (৩০ জুলাই) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক কলহ হয়। কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার। হত্যাকাÐের পর ঘরের দরজা-জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার। পরে বিবেকের তাড়নায় বৃহস্পতিবার গভীর রাতে থানায় হাজির হয়ে হত্যার দায় স্বীকার করেন। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। শিশুটিকে পরিবারের কোন দায়িত্বশীল ব্যক্তির কাছে হস্তান্তর করবো। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছেন, স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহেই তিনি এই হত্যাকাÐ ঘটিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।