" />
AmaderBarisal.com Logo

বরগুনায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত


আমাদেরবরিশাল.কম

১ August ২০২৫ Friday ৩:৩৪:৩৪ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে লেমুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়িঘরে তালা দিয়ে গা-ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একজনকে আটক করেছে।

গুরুতর আহত মো. সাগর (২২) উপজেলার রায়হানপুর এলাকার মো. শাহাজাদার ছেলে ও রুবেল পিতা সোবাহান হাওলাদারের ছেলে। এ ঘটনায় রায়হানপুর তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মুন্সি জানান, সাওয়ান চৌধুরী ও বশির দুজনে সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মাদকের ব্যবসা করে আসছে, বর্তমানেও তারা চালিয়ে যাচ্ছে। আর এই মাদক ব্যবসাকে বন্ধ করতে বলায় রাতের আঁধারে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সৈয়দ ফজলুল হক কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান জানান, “গতকাল রাতে আমি বাড়িতে যাওয়ার সময় আমার ওপর পরিকল্পনা করে হামলা চালায়, তবে আমার পিছন থেকে আমাকে লক্ষ্য করে ছুরি মারলে আমার সাথে থাকা সাগর বাঁধা দিলে তিনি গুরুতর আহত হন। তার হাতের রগ কেটে যায় ও বুকে বড় ছিদ্র হয়।”

অভিযুক্ত সাওয়ান চৌধুরী ওরফে বাতেন পুলিশ হেফাজতে থাকায় এবং বশির পলাতক থাকায়, তাঁদের কোনো ভাষ্য পাওয়া যায়নি। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।