" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে তিন বসতঘরে দুর্ধর্ষ চুরি: সর্বস্ব লুটপাটে এলাকাবাসীর উদ্বেগ


আমাদেরবরিশাল.কম

৩ August ২০২৫ Sunday ১:০৩:৪০ AM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খায়ের হাট গ্রামে আজ শনিবার রাতে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। ফরাজি বাড়ির তিনটি বসতঘরে দুর্ধর্ষ চুরি করে দুর্বৃত্তরা ঘরের সবকিছু লুটে নিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, চুরির শিকার ঘর তিনটি হলো—সিদ্দিক ফরাজি, আলমগীর ফরাজি ও সাগর ফরাজির। চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, পোশাক, মোবাইল ফোন এবং নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরির পর সময় ঘরগুলোতে লোক ছিল না। বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা বিষয়টি টের পাননি।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, চোরেরা পেশাদার চক্র। ঘরের কিছুই তারা বাকী রাখেনি। বাড়ির লোকজন পাশের বাড়িতে জানাজায় যাবার সুযোগে রাত ৭ টা থেকে ৯ টার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।