" />
AmaderBarisal.com Logo

বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি


আমাদেরবরিশাল.কম

৩ August ২০২৫ Sunday ৩:১৩:৫৫ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগষ্ট) গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এ ঘটনা ঘটেছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ওই বাজারের ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি যায়। গভীর রাতে একদল দুর্বৃত্ত আলাউদ্দিন মোল্লার মুদি দোকান, ফোরকান তালুকদারের বিকাশ, জাকির হোসেনের ফার্মে¥সী, আসাদুল তালুকদারের কীটনাশক, গণেশ দাসের মুদি, রহিম গাজীর সিমেন্ট, মালেক মৃধার মুদি ও রহমান গাজীর হার্ডওয়্যারের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে যায়। রোববার ভোরে বাড়ি থেকে বাজারে এসে দোকান খুলতে গিয়ে সবাই তালা ভাঙা থেকে হতবাক হয়ে যান। একাধিক ব্যবসায়ী বলেন, সম্প্রতি মাদকাসক্তদের আনাগোনা বেড়ে গেছে। সম্ভবত তারাই দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরি করতে পারে। 
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।