![]() রাজাপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি, এলাকাবাসীর উদ্বেগ
৪ August ২০২৫ Monday ১১:৩০:০০ AM
নবীন মাহমুদ, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]() ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামে রবিবার রাতে দুটি মুদিমনোহারি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত করেছে দুর্বৃত্তরা। চুরির শিকার দোকান দুটি হলো সবুর স্টোর ও কালাম ষ্টোর। চোরেরা দোকানের তালার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা এলইডি টিভি,সিগারেট ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ বিষয় সবুর স্টোরের মালিক শাহাদাৎ উকিল জানান, আমি প্রতিদিনের মতো রবিবার রাতে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমায়ই এবং সকালে দোকান খুলতে আসি।কিন্তু আজ দোকান খুলতে এসে দেখি দোকানের তালা দেওয়ার হুক ভাঙা ও দোকানের দরজা খোলা ক্যস বাক্সখোলা দোকানে থাকা এলইডি টিভি সেটাপ বক্স রিমোট ও দোকানে থাকা সিগারেটের প্যকেট কিছুই নেই এতে প্রায় আমার অর্ধ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।আমি এ বিষয় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

