" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস


আমাদেরবরিশাল.কম

৪ August ২০২৫ Monday ৬:৪১:০৮ PM

রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে শনিবার (৩ আগস্ট) দিনব্যাপী এক বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ২২টি চায়না দোয়ারি, ৪টি ভেসাল জাল এবং আনুমানিক ৭-৮ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়। নদীতে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন জেলেরা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান হলে নদীর মাছের উৎপাদন বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবে। মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ উপকরণ দিয়ে মাছ শিকার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।