" />
AmaderBarisal.com Logo

কাঠালিয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা


আমাদেরবরিশাল.কম

৪ August ২০২৫ Monday ৬:৪৮:৪৮ PM

কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মিলন হাওলাদার (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার বিকেল ২:৩০ টায় বাড়ির সামনের রাস্তায় বসে তার উপর হামলা চালায়। আহত হল কাঠালিয়া সদর ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ আনসার হাওলাদার এর ছেলে । বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

একজন বৃদ্ধ কৃষক কে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিলন হাওলাদারের ঘরের উপরে তিন মাস পূর্বে বন্যায় প্রতিপক্ষের একটি গাছ পরে ঘর ভাংচুর ও তছনছ হয়ে যায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিপক্ষরা গাছ কেটে নেয় না এবং কোন ধরনের ক্ষতিপূরণ দিতে চায় না। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রশাসন স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে ওই গাছটি মিলন হাওলাদারকে দেওয়া হয়। এতে প্রতিপক্ষ আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করতে থাকে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদ ছেলে আরাফাত সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।