![]() আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টাকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: মাসুদ সাঈদী
৬ August ২০২৫ Wednesday ৪:৪২:২৬ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’ এ কথাগুলো যিনি বারবার বলতেন সেই শেখ হাসিনাই গত বছরের ৫ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি বলেন, জুলুম নির্যাতন আর অপরাজনীতির কারণে ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি যারা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। হাসিনার পতনের প্রথম বার্ষিকীতে ‘জাতীয় মুক্তি দিবস’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আবদুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আবদুর রাজ্জাক, পিরোজপুর পৌর আমির মাওলানা ইসহাক আলী, ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

