" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে ইসলামী আন্দোলনের প্রচারে ক্ষুব্ধ হয়ে হামলা, থানায় অভিযোগ


আমাদেরবরিশাল.কম

৭ August ২০২৫ Thursday ৭:২১:০০ PM

রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুরের কেওতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারে ক্ষুব্ধ হয়ে এক যুবককে মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শুক্তগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের বাসিন্দা মাওঃ মোঃ খাইরুল ইসলাম (৩০) প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ দোকান খোলার জন্য রওনা হন। এ সময় একই গ্রামের মোঃ আবুল হোসেন তালুকদার তাকে ডেকে নিয়ে ইসলামি আন্দোলনের নেতা হিসেবে সোশাল মিডিয়ায় প্রচার প্রচারণা চালানোর অভিযোগ তুলে প্রশ্ন তোলেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে আবুল হোসেন খাইরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন।

ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন, হামলাকারী তাকে ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং জীবননাশের হুমকি দিয়ে বলেন, “তোর ব্যবসা করতে দিবো না।”
আহত খাইরুল ইসলাম বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করি বলে আমাকে অহেতুক হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন তালুকদার।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।