![]() বরিশালে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে দিলো জনতা
৯ August ২০২৫ Saturday ৪:৩২:২৫ PM
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র ৭ম শ্রেণির ছাত্রীকে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে পিকনিকের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে ছিলো। এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন। এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

