![]() সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনায় মানববন্ধন
১০ August ২০২৫ Sunday ৫:১৩:৪৫ PM
বামনা ((বরগুনা) প্রতিনিধি: ![]() গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানব বন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। আজ রবিবার বামনা প্রেসক্লাব সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের আয়োজিত ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম এর বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা। দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ আল আমিন । বক্তারা অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

