![]() পিরোজপুর বাইজোড়া স্ট্যান্ডে ট্রাক দুর্ঘটনা
১৩ August ২০২৫ Wednesday ১০:১০:২২ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() আজ পিরোজপুরের বাইজোড়া স্ট্যান্ড সংলগ্ন সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দ্রুতগামী ইট বোঝাই ট্রাকের সামনের চাকা হঠাৎ খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার পাশে একটি খাদে আছড়ে পড়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে পিরোজপুরগামী ট্রাকটি বাইজোড়া স্ট্যান্ড অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। ট্রাকের চালক এবং তার সহকারী সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

