![]() বামনায় বিষখালী থেকে ভাসমান লাশ উদ্ধার
১৪ August ২০২৫ Thursday ১:৪৪:৫৩ PM
বামনা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নের রামনা লঞ্চঘাট সংলগ্ন এলাকার শরীফ বাড়ির সামনে বিষখালী নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। উদ্ধারকৃত মৃত ব্যক্তি সন্তোষ চন্দ্র বাড়িক (৭৮)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত ধন্যবাদ সুরেন চন্দ্র বাড়িকের পুত্র। জানা যায় সন্তোষ চন্দ্র বাড়িক গত ১০-০৮-২০২৫ ইং তারিখ হইতে নিখোঁজ হলে এ বিষয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পরিবারের ভাষ্যমতে তিনি বার্ধক্যজনিত কারণে ভারসাম্যহীন ছিল। বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, মঙ্গলবার ১২ আগস্ট সাড়ে চারটায় লাশের খবর পেয়ে সঙ্গীও ফোর্স পাঠিয়ে সন্তোষ চন্দ্র বারিক নামে এক ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় । এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং লাশ বরগুনা মর্গে পাঠিয়ে পোস্টমর্টেম করে আইন অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

