" />
AmaderBarisal.com Logo

বেতাগীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

১৪ August ২০২৫ Thursday ৫:১৯:১৫ PM

বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যার পরে বেতাগী থানার একদল পুলিশ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের উপজেলার পরিষদের সামনে ইসলামী ব্যাংকের এটিএম বুথের মধ্যে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাসের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদাম রোড এলাকার বাসিন্দা মৃত বাদল খানের ছেলে শাকিল খান (২৮) এবং মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ সদর ইউনিয়নের ২ নস্বর বাসিন্দা আব্দুল জলিল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০)।এসময় মুহিম হাওলাদার (২১) নামে আরে জন পালিয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বুধবার রাতে বেতাগী থানায় একটি মামলা করা হয়েছে।মামলার বাদী বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাস বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের সঙ্গে থাকা অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশল করে পালিয়ে যায়।বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজনকে বেতাগী থানা পুলিশ গ্রেপ্তার করেন। এসময় অপর একজন পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বেতাগী থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।