" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে বিএনপি নেতাদের বাদ দিয়ে যুবদলের সভা


আমাদেরবরিশাল.কম

১৫ August ২০২৫ Friday ১১:২৬:২৩ PM

মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাদের বাদ দিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা পৃথক কর্মসূচি করেছেন বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার বিকাল ৫টায় মুলাদী পূর্ববাজার গরুর হাটে নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের বর্ষপূতির্তে এ আলোচনা সভা করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম থাকলেও উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতাকর্মীদের দাওয়াত করা হয়নি বলে জানান কর্মীরা। তবে ওই অনুষ্ঠানে অ্যাডভোকেট জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন না। এ ঘটনায় উপজেলা বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিভক্তির সৃষ্টি হয়েছে। 

ওই অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহে আলম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বিল্লাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইউনুছ হাওলাদারসহ বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে জানতে চাইলে, মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী বলেন, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সভা করা হয়েছে তাই বিএনপির নেতাদের দাওয়াত দেওয়া হয়নি এবং তাদের কেউ উপস্থিত ছিলেন না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।