![]() নেছারাবাদে রাজনীতি ছাড়তে দুই জামায়াত নেতাকে উড়ো চিঠি
১৮ August ২০২৫ Monday ১২:৩০:২২ AM
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের নেছারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতার নামে উড়ো চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সেই চিঠি প্রাপ্তির পর ওই জামায়েত নেতারা উভয়েই উপজেলা জামায়াতের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে নেছারাবাদ থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন। শনিবার (১৬ আগস্ট) পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়। একইসঙ্গে ওই নেতার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। যে চিঠির খামের উপর প্রেরকের নাম মো. কবির মিয়া। চিঠিতে তার নামের সঙ্গে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে। এর পূর্বে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দিয়ে রেজিস্ট্রিকৃত চিঠি দেওয়া হয়। ওই চিঠির খামের উপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা বাসিন্দা বলে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম জানান আমাদের দলের ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেরেছি, নম্বরগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

