" />
AmaderBarisal.com Logo

অফিসে বসে ইয়াবা সেবন স্বেচ্ছাসেবক দল নেতার

আমাদেরবরিশাল.কম

১৮ August ২০২৫ Monday ১২:২১:৩৪ PM

নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।

উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি ছড়িয়ে দেন। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে এবং এর স্ক্রিনশট সংগ্রহ করেন অনেকে। সেই স্ক্রিনশট আজকের পত্রিকার হাতে এসেছে।

আফনান মারুফ নামে এক যুবক ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। তাঁর প্রোফাইল অনুযায়ী, তিনি স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। পরে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল হাসান সুজন ছবিটি তাঁর ফেসবুক থেকে শেয়ার করেন।

ইয়াবা সেবনের কথা স্বীকার করে মো. জসিম তালুকদার বলেন, ‘আমি আগে কখনো ইয়াবা সেবন করিনি। ছয়-সাত মাস আগে দলীয় অফিসে কয়েকজন সেবন করছিল। বন্ধুরা আমাকে প্ররোচিত করে দুই টান দিয়েছিল। হয়তো কেউ সেদিন গোপনে ছবি তুলে রেখেছে। এখন কৌশলগতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে।’

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যারা ইয়াবা সেবন করছে, তারাই ইয়াবার ব্যবসা করছে। দলের ভেতরে কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।