বাউফলে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
আমাদেরবরিশাল.কম
২০ August ২০২৫ Wednesday ৩:১৫:৪৩ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো । এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্ত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসুচীর উদ্বোধন করেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এর আগে বেলা ১১টায় বাউফল পাবলিক মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন। সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, উপজেলার সাবেক আহ্ববায়ক খলিলুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে বাউফল পৌরশহরে এক বণ্যাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।