" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে সরকারি স্কুল শিক্ষকদের মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২০ August ২০২৫ Wednesday ৭:২৮:২৭ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে চার স্তরের একাডেমিক পদসোপান চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় শহরের টাউনক্লাব মিলনায়তনে মানববন্ধনে আয়োজন করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ইমাদুল হক, সিনিয়র শিক্ষক মনি মোহন হালদার, সিনিয়র শিক্ষক রিতা রানী বল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিমুল মল্লিক।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদে নবম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। চরম বৈষম্যের শিকার সরকারি মাধ্যমিক শিক্ষক পদটি। এ বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক পদটিকে গেজেটেড মর্যাদা অর্থাৎ এন্ট্রি পদ নবম গ্রেট বাস্তবায়ন করতে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।