" />
AmaderBarisal.com Logo

লালমোহনে গৃহবধূর আত্মহত্যা


আমাদেরবরিশাল.কম

২২ August ২০২৫ Friday ৫:৩১:৪৮ PM

লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় বসতঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোসা. ছায়েরা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার কুট্টি হাজী বাড়ির জাহিদুল ইসলামের স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার গৃহবধূ ছায়েরা বেগমকে মাগরিবের নামাজ পড়তে বলেন তার মা পিয়ারা বিবি। বার বার বলার পরেও নামাজ পড়তে না গিয়ে মোবাইল টিপায় তাকে গালিগালাজ করে নামাজ পড়তে চলে যান তার মা। এর কিছুক্ষণ পর তিনি ছায়েরার রুমের দরজা জানালা বন্ধ দেখেন।

তখন তিনি রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছেন ছায়েরা বেগম। এরপর তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে ছায়েরাকে নিচে নামান।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।