" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে নৌকাবাইচ দেখতে মানুষের ভিড়


আমাদেরবরিশাল.কম

২৪ August ২০২৫ Sunday ১০:০০:৫২ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ঐতিহ্যের নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে নৌকাবাইচ শুরু হয়ে পৌর মিনি পার্কে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে।

প্রতিযোগিতায় জেলেদের ১১টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় ছিলেন পাঁচজন করে জেলে। প্রতিযোগিতায় শহরের কলাবাগান এলাকার সোবহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। একই এলাকার মাহাবুব সিকদারের দল দ্বিতীয় স্থান ও দেউড়ি এলাকার হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।