![]() জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ
২৬ August ২০২৫ Tuesday ৭:০৫:২৬ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় আসন্ন নির্বাচনে নির্বাচনী জোটের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সম্ভাবনা নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। জুলাই সনদ বিষয়ে এই নেতা বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে। এ সময় কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না। নির্বাচনে প্রার্থী নির্বাচনের প্রশ্নে তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারাই গুরুত্ব পাবে। মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই দলকে প্রতিনিধিত্ব করবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

