![]() বাউফলে মাদক সেবনে বাঁধা, একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম
২৬ August ২০২৫ Tuesday ১১:৩৯:৫২ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক সেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন – একই এলাকার আরিফ (২৫), তার বাবা আউয়ুব আলী সিকদার (৭০), চাচা সেলিম সিকদার (৪৬) এবং দাদি চাঁন বানু (৯৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় আবুল হোসেন, জুয়েল, আরিফ ও কাওসারসহ কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিল। এসময় ভুক্তভোগী আরিফ তাদের বাঁধা দিলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। আরিফকে রক্ষায় তার বাবা, চাচা ও দাদি এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইয়ুব আলী, চাঁন বানু ও সেলিমকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন ,বিষয়টি আমারা জানা নেই,আমি খোঁজ খবর নিচ্ছি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

