" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় জলবায়ু সুশাসন শক্তিশালী কারণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার


আমাদেরবরিশাল.কম

২৮ August ২০২৫ Thursday ৫:৪২:৩৭ PM

সৈয়দ রাসেল, কলাপাড়াকমিউনিটি ভিত্তিক জলবায়ু সুশাসন বাস্তবায়নে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিকল্প নেই। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় অনিয়ম, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ববরাদ্দকৃত অর্থের অব্যবহার, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ত্রান বিতরণে অস্বচ্ছতা এবং উন্নয়ন প্রকল্পে তৃণমূল বা প্রান্তিক জনগণের অংশগ্রহণ না থাকা একটি বড় বাধা।

বৃহস্পতিবার বেলা এগারটায়কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এসব অভিমত তুলে ধরেন বক্তারা। ওয়েব ফাউন্ডেশনের বাংলাদেশে তৃনমূল জনগোষ্ঠীর আংশগ্রহনের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরন (এসসিজিজিপি) প্রকল্পের এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি। উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তার।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সামাজিক জবাবদিহিতা ও জলবায়ু সুশাসন বাস্তবায়নে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। উপকূলী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। জরুরি ত্রান বিতরণে নানা অনিয়ম ও অপব্যবহার রোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত প্রশাসনিক ব্যয় তিন থেকে চার গুণ বাড়ানো হয়। এমন অলীক প্রশাসনিক খরচ কমাতে হবে।সেমিনারের দ্বিতীয় সেশনে তিনটি গ্রুপে অংশগ্রহণকারী সাংবাদিকরা কাল্পনিক বাজেট ধরে তার নানা অসংগতি প্রস্তাবনা আকারে তুলে ধরেন। সেমিনারে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।