" />
AmaderBarisal.com Logo

বাউফলে গণকবরস্থানে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন


আমাদেরবরিশাল.কম

৩০ August ২০২৫ Saturday ৬:১১:৩৬ PM

বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের শান্তির ঠিকানা নামক একটি গণকবরস্থানে চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের অভিযোগ এনে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সারে ১১টায় বাউফল প্রেসক্লাবের বীরউত্তম সামসুল আলম মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে শান্তির ঠিকানা গণকবরস্থানের কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিনিধি মো. মুশফিকুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১১ ফেব্রæয়ারি দুপুরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের সময় সমন্বয়ক পরিচয়ে নাহিদ ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাহিদ ও তার লোকজন নির্মাণ কাজের সঙ্গে জড়িতদের উপর হামলা করে প্রায় সারে তিন লাখ টাকার নির্মাণ সামগ্রী মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় ১৪ ফেব্রæয়ারি বাউফল থানায় দ্রæত বিচার আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। 
তবে অভিযুক্ত নাহিদ ইসলাম বলেন, বাউফল থানা পুলিশ ঘটনার তদন্ত করছেন। তদন্ত শেষ হওয়ার আগেই আমাদের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান,  মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে চাঁদাবাজি ও হামলার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।