" />
AmaderBarisal.com Logo

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগের নথি তলব দুদকের


আমাদেরবরিশাল.কম

১ September ২০২৫ Monday ৫:৩১:৫০ PM

দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম ওদুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়প্রশাসনের কাছে নিয়োগসংক্রান্ত সব নথিপত্রচেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

চিঠিতে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে এসবকাগজপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে।তদন্তের অংশ হিসেবে নিয়োগপ্রাপ্ত পদগুলোরপ্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশনের (ইউজিসি) ছাড়পত্র, আবেদনকারীদের তালিকা এবং বাছাই/নির্বাচনীকমিটির তথ্য জমা দিতে বলা হয়েছে।

যেসব কর্মকর্তার নিয়োগের নথি চাওয়া হয়েছে,তাঁরা হলেন—ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেনসুমন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপপরিচালক বেল্লাল হোসেন, সহকারীপরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষানিয়ন্ত্রক তুহিন সিকদার, উপপরিচালক রাজিবমিয়া, প্রকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াছ, ডেভেলপমেন্টঅফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালকনাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আখিনুরবেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধব চন্দ্র দাস এবংউপপরিচালক (অডিট) মনিরুজ্জামান খান।

রোববার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলাকার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদস্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য নিশ্চিত করাহয়েছে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “দুদকের চাওয়া নথিপ্রস্তুত করা হচ্ছে। তবে অনেক তথ্য একসঙ্গেচাওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।