![]() ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন
২ September ২০২৫ Tuesday ৪:৩৮:৪০ PM
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
মঙ্গলবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো- এন্ট্রিপদ নবম গ্রেডে রেখে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন। এ দাবি পূরণ না হওয়ায় শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই এক দফা দাবি বাস্তবায়ন এখন জরুরি। আয়োজন করে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

