![]() বাউফলে পান-সুপারির দোকান থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২ September ২০২৫ Tuesday ৬:১৯:৪০ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে পান-সুপারির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মো. মুছা (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয় । সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মুছা একই ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুছার দোকানের ক্যাশ বাক্স তল্লাশি করে ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন পুলিশের নজরদারিতে ছিলেন, অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, মুছা দীর্ঘদিন ধরে পান-সুপারির ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত মুছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

