![]() গৌরনদীতে ভুয়া জন্মসনদেও রক্ষা পেল না বাল্যবিয়ে, নববধূ ছাড়া ফিরল বরযাত্রী
৩ September ২০২৫ Wednesday ৭:৫১:৫৯ PM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ভুয়া জন্মসনদ বানিয়ে বিয়ে দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ হয় বিয়ের আয়োজন। অভিযানে বর ও কনের বাবাকে প্রতারণার দায়ে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মেয়েটিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে লিখিত মুচলেকাও নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় অভিভাবককে জরিমানা ও মুচলেকা প্রদান করানো হয়। এছাড়া বিয়েতে সহযোগিতা করার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

