![]() বরগুনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
৫ September ২০২৫ Friday ১:০৭:৪০ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকার মীরপুর-১ এর শাহ আলী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. ছলেমান (৪৮)। তিনি বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের ছাদেম আলী মীরের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব। র্যাব-৮ এর অন্তর্ভুক্ত পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

