![]() রাজাপুরের গালুয়ায় নূরানী মাদ্রাসায় চুরি, ৬০ হাজার টাকা লুট
৬ September ২০২৫ Saturday ৭:২২:১৮ PM
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব: ![]()
ঘটনার সময় মাদ্রাসাটি এক সপ্তাহের ছুটিতে থাকায় কোনও ছাত্র অবস্থান করছিল না। তবে মাদ্রাসার অন্য একটি ভবনে চারজন শিক্ষক অবস্থান করছিলেন। তাঁরা রাতে কোনো শব্দ শুনতে পাননি। মাদ্রাসার পিছনের দিকে লোক আসার কিছু আলামত পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার সামনের রাস্তায় থাকা চারটি কুকুর হঠাৎ চিৎকার করে ডাকতে শুরু করলে, সামনের এক বাসিন্দা ঘুম ভেঙে বাইরে বের হন। তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে দেখতে পান। লাইট জালালে তাদের একজনকে চিনতে পারেন বলে জানান, তবে অন্যজন শর্ট প্যান্ট পরা অবস্থায় তৎক্ষণাৎ একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে মাদ্রাসায় স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

