![]() বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন মরদেহ উদ্ধার
৭ September ২০২৫ Sunday ১২:৫৫:৪৩ AM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলার ধানক্ষেত থেকে হাত-পা ও মা’থাবিহীন অ’জ্ঞাতনামা একটি লা’শ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড গ্রাম থেকে লা’শটি উ’দ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মা’থাবিহীন অ’জ্ঞাতনামা লা’শ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ঘ’টনাস্থলে গিয়ে দেখি শুধু দে’হ আছে। হাত-পা ও মা’থা নেই। আশপাশে খুঁজেও হাত-পা ও মা’থা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তিকে অন্য কোথাও হ’ত্যা করে দে’হ এখানে ফেলে যায়। হাত-পা ও মা’থা অন্য কোথাও ফেলা হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জামান বলেন, লা’শটি উ’দ্ধার করে ম’র্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির নাম-পরিচয় ও হাত-পা এবং মা’থার সন্ধান চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

