![]() বাউফলে ফসলি জমি থেকে হাঁস তাড়ানোয় স্কুল শিক্ষকে কুপিয়ে জখম
৮ September ২০২৫ Monday ৩:৩২:১৫ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালী বাউফলে মাহবুব আলম মিন্টু (৩৫) নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মধ্য জৌতা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশী জামাল মাদবর ও তার ছেলে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন আহত মিন্টু। মাহবুব আলম মিন্টু উপজেলার ১৩৮ নং চর ব্যারেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মধ্যজৌতা এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিন্টুর আমন ধানের জমিতে জামাল মাদবরের একঝাঁক হাঁস নেমে বীজগুলো নষ্ট করে। জমির মালিক এসময়ে হাঁসগুলো তাড়িয়ে দেন। হাঁস তাড়ানোর ঘটনা জামাল মাদবরের স্ত্রী ময়না বেগম তার স্বামী ও ছেলেকে জানান। এ ঘটনার পরে মিন্টু তার নিজ বাড়ির সামনে আসলে সকাল ১১টার সময় জামাল মাদবর ও তার ছেলে তাকে বগি দা দিয়ে কুপিয়ে জখম করে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাম্মি আক্তার তরন বলেন, আহতের বাম পাশের হিপজয়েন্টে গভীর ক্ষত রয়েছে। রক্ত বন্ধ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

