Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৫:২০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা,বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা
৮ September ২০২৫ Monday ৫:১২:১৮ PM
Print this E-mail this

হিজলায় অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মীরা,বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা


মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন।

রবিবার(৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা এই কর্ম বিরতি শুরু করলে চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা।কর্মরতদের চার দফা দাবির মধ্যে রয়েছে,১.অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুর্নবহাল,২.অব্যবস্থাপনার অবসান,৩.বদলির নামে হয়রানি বন্ধ, ৪.দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।হিজলা সাব জোনাল অফিসের আওতাধীন রয়েছে কাউরিয়া,মেমানিয়া ও হিজলা সদর।

এই অফিসে মোট ৫৫ জন কর্মকর্তা- কর্মচারী রয়েছেন।এদের মধ্যে ১৮ জন হলো লাইনম্যান। ১০ জন লাইনম্যান জিএম বরাবর ছুটির ফরম পূরণ করে গণছুটিতে চলে যান,২ জন প্রশিক্ষণে রয়েছেন,২ জন কর্মবিরতির আগ থেকেই ছুটিতে,বাকি চারজনের দুইজনকে অফিসে দেখা গেলে ও তারা কাজে অংশগ্রহণ করেননি। পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে গিয়ে দেখা যায়,এজিএমসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতির মতোই অলস সময় পার করছেন।সেবা নিতে আসা গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কারো মিটার নষ্ট,কারো বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, আবার অনেকের নতুন সংযোগের কাজ ঝুলে গেছে। কোন সেবা না পেয়ে গ্রহকরা ফিরে যেতে বাধ্য হন।কাউরিয়া অভিযোগ কেন্দ্রে গিয়ে দেখা যায়  লাইন টেকনিশিয়ান মোঃ আবুল বাশার একা বসে আছেন।তিনি জানান,এখানে  ৬ জনের মধ্যে ৫ জনই ছুটিতে থাকায় তিনি একা সবকিছু  সামাল দিতে পারছেন না।

তিনি আরও বলেন, একবার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে সংযোগ দেওয়া অসম্ভব হয়ে যাবে।বিশেষ করে পোল্ট্রি ফার্ম ও সাধারণ মানুষের  ফ্রিজে থাকা মাছ-মাংসসহ ব্যবসায়ীরা ভুগছেন বিভিন্ন সমস্যায়।

গ্রাহক জয়নাল আবেদীন বলেন,তার বাড়িতে গত রাত থেকে বিদ্যুৎ না থাকায় বয়স্ক এবং শিশু নাতিরা অসুস্থ হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম- অব্যবস্থাপনা চলছে। কিন্তু আমাদের দাবি মানাতো দুরের কথা, উল্টো অন্যায়ভাবে বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুত করা হচ্ছে।এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান করবেন না। হিজলা পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের প্রকৌশলী ফাইজুল ইসলাম বলেন,আমাদের মূল চালিকাশক্তি হচ্ছে লাইনম্যান তারাই অনুপস্থিত। আমরা কোন গ্রাহকদেরকে সেবা দিতে না পাড়ায় কিছু গ্রাহক আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছেন।

হিজলা সাব জোনাল অফিসের এজিএম শ্যামল মন্ডল জানান, ১০ জন লাইনম্যান জিএম বরাবর ছুটির পরম পূরণ করে গণছুটিতে রয়েছেন। এছাড়াও অনেকে কাজে যোগদান করছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com