Current Bangladesh Time
Wednesday August ২৬, ২০২৬ ৯:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাজারে গিয়ে বললেন সাপে কেটেছে, মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন কৃষক
৮ September ২০২৫ Monday ৭:২১:৫৯ PM
Print this E-mail this

বাজারে গিয়ে বললেন সাপে কেটেছে, মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন কৃষক


অনলাইন নিউজ ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে ধানখেতের আইলে ঘাস কাটার সময় সাপে কামড় দেয় আব্দুল মালেক হাওলাদারকে। বিষয়টি অবহেলা করে তিনি বাজারে গিয়ে বলেন- ‘আমাকে সাপে কেটেছে’। কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কেদারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের এমপি হাটসংলগ্ন এলাকায় ধানখেতের ঘাস কাটার সময় তাকে সাপে কামড় দেয়।

আব্দুল মালেক হাওলাদার (৭০) ওই এলাকার মৃত আজিজ হাওলাদারের পুত্র। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো দুপুরে খাবার শেষ করে বিকালের দিকে গরুর ঘাস কাটার সময় তাকে সাপে কাটে। সাপে কাটার পর তিনি এমপি হাট বাজারে এসে লোকজনকে বলেন- ‘আমাকে সাপে কামড় দিয়েছে’।

ইউপি সদস্য বলেন, সাপে কাটার পরে আব্দুল মালেক হাওলাদার নিজের গাফিলতির কারণে ও ক্ষতস্থানের উপরে প্রাথমিক অবস্থায় কাপড় বেঁধে না দেওয়ার কিছুক্ষণ পরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তি করার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। চিকিৎসা দেওয়া সত্ত্বেও আব্দুল মালেক হাওলাদার সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com