![]() ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হামলা
৮ September ২০২৫ Monday ৮:৩০:৫০ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ করার জন্য চাঁদা না দেওয়ার কারণে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে কে এম সবুজের বিরুদ্ধে। সোমবার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।অপর দিকে আরও রাশেদ খান মিঠুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, ‘নলছিটি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হলে কে এম সবুজের নেতৃত্বে দুই তিনজন চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেওয়ার কারণে নতুন ভবনে হামলা চালায় এসময় তাকে বাঁধা দিলে তিনি সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খানের উপর অর্তকিত হামলা চালায়। এতে তারা দুজন গুরুতর আহত হয়। আহত সাংবাদিক মোহাম্মদ মোহসীন ও রাশেদ খান মিঠু বলেন,কে এম সবুজ ৫ আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন স্থানে চাঁদাবাজী করেন। তারা আরও জানান,কেএম সবুজ নিয়মিত বরিশাল গিয়ে ইয়াবা সেবন করেন এবং চাঁদাবাজী করে বরিশালে ৩৫ লাখ টাকার একটি ফ্লাট ক্রয় করেন। মূলত ইয়াবা সেবনের টাকার জন্যই আমাদের কাছে এসে চাঁদা দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত কে এম সবুজকে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

