" />
AmaderBarisal.com Logo

বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু-আটক চালক


আমাদেরবরিশাল.কম

১০ September ২০২৫ Wednesday ২:২১:০৬ PM

বাউফল ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে ও উপজেলা জিয়া মঞ্চের কনকদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্ববায়ক। এ ঘটনায় ট্রলির চালক সাকিলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে কনকদিয়া বাজার উত্তর পাশ দিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা সজল হাওলাদার। ওপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রলির সঙ্গে ধাক্কা খায় সজলের গাড়ি। ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক ট্রলি চালককে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।