![]() সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারে দুর্ঘটনা, পাথরঘাটার জেলের মৃত্যু
১১ September ২০২৫ Thursday ৭:৫৪:১৫ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আহত অবস্থায় তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছিদ্দিক ভান্ডারি পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে এফবি মা নামের একটি ফিশিং ট্রলারে ১৭ জন জেলে পাথরঘাটা থেকে সমুদ্রে যান। ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার সময় জাল টানতে গিয়ে অসতর্কতাবশত ছিদ্দিক ভান্ডারি ট্রলারের ভেতরে পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথা, বুক ও হাতে মারাত্মক আঘাত লাগে। ট্রলারের মাঝি মো. জামাল বলেন, ‘সাগরে জাল ফেলার সময় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাঁকে নিয়ে তীরে ফিরে আসি।’ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

