Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৯:৫৬ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
১২ September ২০২৫ Friday ৪:৫৮:৩৩ PM
Print this E-mail this

নাজিরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার।

শুক্রবার  (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌নে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি  সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারী আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারী (অব.) সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারী সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারী সা‌কিবুল ইসলাম।

বক্ত‌ব্যে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, ‘আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয় বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারণ ক‌রে বে‌চে থাক‌তে চাই।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
শেবাচিম হাসপাতাল: অতিরিক্ত শয্যাতেও ঠাঁই নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com