Current Bangladesh Time
Sunday February ২২, ২০২৬ ৫:১৪ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
১২ September ২০২৫ Friday ৬:২১:৫৮ PM
Print this E-mail this

গৌরনদীতে রাতের আধাঁরে সরকারি গাছ কাটা সেই নেতাকে কারণ দর্শানোর নোটিশ


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

Screenshot

রাতের আধাঁরে সরকারি গাছ কাটার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা শাখার দপ্তর থেকে প্রেরিত নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার পাশাপাশি স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, রোকনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ছাগলহাট এলাকায় হাজী আবুল হোসেনের বাড়ির সামনের সড়ক সংলগ্ন সরকারি জমির সাতটি গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন রোকন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, জনৈক আবুল হোসেন গাছ কাটার জন্য একটি আবেদন করেছিলেন। ওই আবেদনের যাচাই-বাছাইয়ের জন্য বনকর্মকর্তার কাছে পাঠানো হয়। এখনো সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে রাতের আধাঁরে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনত দন্ডনীয় অপরাধ।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ইউএনওর নির্দেশে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধসহ গাছের কাটা অংশ জব্দ করেছে।

তবে অভিযুক্ত গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রোকন দাবি করে বলেন, আমি ভেবেছিলেন আমার আত্মীয় আবেদন করে অনুমতি পেয়েছেন। সেই ধারণায় শ্রমিক দিয়ে গাছ কাটা হচ্ছিল। তবে প্রশাসনের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, পোড়া কার্যালয়ে পতাকা উত্তোলন
প্রশাসনের ভেতর মবকে প্রশ্রয় দেয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
চলতি মাসেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যমন্ত্রী
বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com