বাউফলে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
আমাদেরবরিশাল.কম
১৬ September ২০২৫ Tuesday ৪:৩৭:৩৭ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নাজিপুর বড়ডালিমা দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যাক্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট চিলড্রেন (আরএসসি) এ ক্যাম্পের আয়োজন করেছেন। ক্যাম্পে ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের ৮ সদস্যের একটি মেডিকেল টিম সারাদিনে ৬৭২জনকে সেবা নিয়েছেন। আরএসসির প্রোগ্রাম ম্যানেজার রোমেল নাসের জানান, ২০১৮ সাল থেকে আমরা ক্যাম্পের মাধ্যমে দেশের হতদরিদ্র যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।