![]() ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত ম রদে হ উদ্ধার
২৪ September ২০২৫ Wednesday ২:৪১:৫২ AM
রহিম রেজা, ঝালকাঠি প্রতিনিধি: ![]()
মৃ ত পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি ফ্রেস টিস্যু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ মোড়ের ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝু লন্ত অবস্থায় পলাশের ম র দে হ দেখতে পান প্রতিবেশিরা। পরে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আ ত্মহ ত্যা। তবে মৃ ত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

