ঝালকাঠিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।
আমাদেরবরিশাল.কম
২৫ September ২০২৫ Thursday ১২:৫৩:৩৩ PM
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক অমিত কুমার বনিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। উলেখ্য যে, হামলাকারী প্রসেনজিৎ এর বিরুদ্ধে ২০২৪ সালে “ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন বেগম মুক্তাকে মারধর করে গর্ভের সন্তান নষ্ট ও হামলার মামলার আসামি বাঁশারীপট্টি দুর্গাপূজা উদযাপন কমিটির নবাগত সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎকে গ্রেফতার করেছে পুলিশ” শিরোনাম সংবাদ করেন সাংবাদিক অমিত কুমার বনিক,সেই থেকেই প্রসেনজিৎ বিভিন্ন সময়ে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। ঘটনার দিন (২৪ সেপ্টেম্বর ,২০২৫) সাংবাদিক অমিত বাসা থেকে বের হয়ে ঝালকাঠি শহরের কাশারীপট্টির ডাকঘাটার মোড়ে পৌছাইলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসী প্রসেনজিৎ তার পথরোধ গালমন্দ করতে থাকে। সাংবাদিক অমিত গালমন্দের কারন জানতে চাইলে প্রসেনজিৎ আরো ক্ষিপ্ত হয়ে তার হাতে ধারালো দেশীয় অস্ত্রদ্বারা তার মাথায় হামলা চালায়। এতে সাংবাদিক অমিত এর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাথা ফেটে রক্ত বের হয়।অমিতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে কেটে,ফুলে ছিড়ে যায়। এই ঘটনায় সাংবাদিক সমাজসহ সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসী হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।