![]() উজিরপুরে যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খা*দে, আ*হ*ত ৫
২৭ September ২০২৫ Saturday ৪:৩৬:০৫ PM
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল জেলার উজিরপুরে যাত্রী বোঝাই মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে চালকসহ অন্তত ৫ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ দুর্ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়- বরিশাল থেকে যাত্রী বোঝাই মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর সংলগ্ন মুন্ডপাশায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় মোঃ কাওছার হোসেন রাড়ী ও মোঃ রফিকুল ইসলাম। দুপুর সাড়ে ১২ টার দিকে হাইওয়ে পুলিশের টীম উদ্ধার কার্যক্রম শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

