![]() উজিরপুরে জমি বিক্রির কথা শুনে বৃদ্ধাকে অবরুদ্ধ করে বেড়া দিয়ে দখলের অভিযোগ।
২৯ September ২০২৫ Monday ৪:৫২:৫৩ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ![]()
স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রিয়মতি (৮০) বছরের এক বৃদ্ধাকে জমি বিক্রি করবে বলে শুনে উঁচু বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে জমি দখল করে। প্রিয়লাল হালদার ও নিকোলাজ দখলীয় যে তিনটি দলিল প্রদর্শন করেন যার দাগ নম্বর ৭৪২,৭৪৮,৭৪৯,৭৬৬.কিন্তু তার সাথে জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারীর ক্রয় কৃত সম্পত্তির কোন প্রকার মিল পাওয়া যায়নি। এ বিষয়ে জীবন কৃষ্ণ বেপারী জানান, শুধুমাত্র আমাদের কে হয়রানি করার উদ্দেশ্যে বিক্রি করার মিথ্যা অজুহাত দেখিয়ে আমার বৃদ্ধ মাকে অবরুদ্ধ করে রেখেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

